শনিবার (৩১ মে) রাত ৮টায় মদনা বাজারে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন শাখা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াত আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা শাখার আমীর মাওলানা রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারী আবু বকর সিদ্দিক, দর্শনা থানা কর্মপরিষদ সদস্য শমসের আলী, সাইদুর রহমান মাস্টার। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জার গিফারী।