1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও সামিয়া (০৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার ৩১ মে সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃতরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
স্বজনদের বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গতকাল শুক্রবার বিকেলে সংস্তার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। দুইদিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোত তৈরি হয়।
এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
পরে শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর