1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শুভ কামনা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত “Meet the HSC Students” প্রোগ্রাম গাজীপুরের টংগীতে ২৮ মে, বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন কলেজের প্রায় ১০০০ এইচএসসি-২০২৫ পরিক্ষার্থী, এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।

কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন আউটরিচ এন্ড এক্সটার্নাল এফেয়ার’স ডিরেক্টর এবং প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এডমিশন ও পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট এর ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জনাব জাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগী পাইলট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল, সাথে ছিলেন অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। আনন্দময় প্রোগ্রামটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন আউটরিচ এর কোওর্ডিনেটর ইমদাদুল হক।

উপস্থিত বক্তাগন বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের ভিত্তি এই পরীক্ষার উপর অনেকাংশেই নির্ভর করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে, তোমাদের নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম এই পরীক্ষায় সাফল্যের দ্বার খুলে দেবে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে ভবিষ্যতের এই আলোকিত প্রজন্মের জন্য শুভ কামনায় বলা হয়, “আমরা পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে চাই, যাতে তারা আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই-এই সময়টিতে পরীক্ষার্থীদের পাশে থাকুন, তাদের মানসিক শক্তি জোগান। সমাপনীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলা হয়, তোমাদের স্বপ্ন সফল হোক, ভবিষ্যত হোক আরও উজ্জ্বল ও সম্ভাবনাময়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর