1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘লিগ্যাল লিজেন্ড’ দল।

সংবাদ বিজ্ঞপ্তি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫৩তম ব্যাচের ‘লিগ্যাল লিজেন্ড’ ডিবেট দল।

বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা একই বিভাগের ৫৪তম ব্যাচের ‘ইরিপ্রোচেবল’ দলকে পরাজিত করে এ সম্মান অর্জন করে।

চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের যুক্তি, বিশ্লেষণ ও আইনি দক্ষতার ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন হয়। বিজ্ঞ বিচারকমণ্ডলী নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ী দলের নাম ঘোষণা করেন।

ফাইনাল বিতর্কে বিতার্কিকদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করেন মুনতাসির রাব্বি, যিনি প্রাঞ্জল ও তথ্যমূলক বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষের যুক্তিগুলোর সুক্ষ্ম বিশ্লেষণ ও সমালোচনা করে ডিবেটার অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়াও সম্পূর্ণ প্রতিযোগিতায় অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাদিয়া আক্তার মিম “ডিবেটার অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন। তিনি যুক্তি উপস্থাপন ও কৌশলগত দক্ষতায় বিচারকদের মনোযোগ কাড়েন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মাহাবুবুল হক। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,“আইনশাস্ত্রের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবীর এবং ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আল-আমিন হোসাইন, হেড অব চেম্বার, দ্য ডিফেন্স কাউন্সিল, মোল্লাহ মো. আশরাফ আল ইমরান, প্রভাষক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, মিস রিচিতা আকতার, প্রভাষক, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যাডভোকেট কে এম নাসির উদ্দিন, অ্যাসোসিয়েট, লিগাল পয়েন্ট।

উল্লেখ্য, গত ২৩ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ১২টি দল অংশগ্রহণ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর