1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মোরেলগঞ্জে সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষ মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ শুক্রবার (৩০ মে) সকাল ৬টায় বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। সকাল ১০টার দিকে পৌরসভার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কুরআন খতম করা হয়।

বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতা ও কর্মীদের উদ্দেশ্যে আলোচনা সভায় বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোচনা করেন, উপজেলা বিএনপির আহবায়ক মো শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জব্বার মোল্লা, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, আফজাল হোসেন জমাদ্দার, মতিয়ার রহমাম বাচ্চু, খ ম বদিউজ্জামান, ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপি সভাপতি সিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো আসাদুজ্জামান মিলন, পৌর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম মোল্লা, বিএনপি নেতা আব্বাস মুন্সিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর শাখার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দুস্থদের মাঝে বস্ত্র ও তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর