1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শেরপুরের নালিতাবাড়ীতে ২৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ  গ্রেপ্তার-৪ 

মিন্টু খন্দকার, নকলা (শেরপুর):
  • প্রকাশে সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে চিনি পরিবহনের দায়ে  একটি ট্রাক ও একটি পিকআপও  জব্দ করেছে পুলিশ।
২১মার্চ  বৃহস্পতিবার ভোরে  পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড়ে হালুয়াঘাটের বাঘাইতলা থেকে আসা এসব চিনি ও যানবাহনসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবারী হারুন মিয়া (৩৪), হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া (২৫), একই উপজেলার ঘোষবেড় গ্রামের মাহিন্দ্রা পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস (১৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের চোরাকারবারী ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপে করে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া পাঁচটার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাসীকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনি জব্দ করা হয়।  এসময় চোরাকারবারী হারুন মিয়া (৩৪), ট্রাক চালক সোহেল মিয়া, পিকআপ চালক শেখ ফরিদ ও হেলপার হৃদয় দাসকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত কর৷ জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর