1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ওসি আতাউর রহমান বৈষম্য বিরোধী হত্যার মামলা আসামি ৯২ জন আওয়ামী লীগের নেতাদের বাঁচাতে মরিয়া 

শরীফ আহমেদ প্রতিবেদন:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৮৫ বার পঠিত

বৈষম্য বিরোধী হত্যা মামলার ৯২ জন প্রভাবশালী আওয়ামীলীগ নেতাদের কাছ থেকে গোপনে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে অভিযোগ পত্র থেকে বাঁচাতে মরিয়া রংপুর মেট্রোপলিট্রন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান।

গত জুলাই আগস্ট বিপ্লবে ৫ আগর্ষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় আওয়ামীলীগ নেতা কর্মীর হাতে নিহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহমুদুল হক মুন্না।

গত ৩১/০৮/২৪ কোতয়ালী থানায় ১২৮ আওয়ামীলীগ নেতার নামে হত্যা মামলা হয়। যার জি আর নং ৪০২ তারিখ ৩১/০৮/২৪। প্রথম তদন্তকারী কর্মকর্তা সেলিম বদলী হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা হয় এস আই মোস্তাফিজার রহমান। সে উর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে গত ৬/০৫/২৫ অভিযোগ পত্র নং ১০৬ তাং ০৬/০৫/২৫ ইং অনলাইনে দাখিল করলে, সে মামলা বাতিল করার জন্য অফিসার ইনর্চাজ আতাউর রহমান তেঁড়ে বসে। অভিযোগ পত্রটি বাতিল করার জন্য এ মোস্তাফিজার কে চাপ দিতে থাকে। এস আই মোস্তাফিজার কথা না শুনলে তাকে জোর করে বদলী করে দেয় ওসি আতাউর রহমান।

ছাত্র হত্যাকারী আওয়ামী লীগ নেতাদের বাঁচানোর তাগিদে ওসি আতাউর রহমান অভিযোগ পত্রটি বাতিল করার জন্য পুলিশ সদর দপ্তর সহ সকল জায়গায় জোঁড় তদবির চালাচ্ছে। এদিকে এস আই মোস্তাফিজার নামে মিথ্যা বিভাগীয় মামলা দেওয়ার পাঁয়তারা করতেছে আওয়ামী লীগের দোসরদের পক্ষ নিয়ে!! বিশ্বস্ত সূত্রে জানা যায়,অন্যদিকে ওসি আতাউর স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর। তাই ওসি আতাউর রহমান মূল লক্ষ্য ৯২ জন বৈষম্য ছাত্র জনতা আন্দোলনে হত্যাকারী নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাদের নামে দেওয়া অভিযোগ পত্র বাতিল করার জন্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছে জোঁর তদবি চালাচ্ছে।

সূত্র মতে আরো জানা যায়,মামলাটার এস আই মোস্তাফিজার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা । গত ১৯ এপ্রিল তাকে সিএস দিতে বলা হয়। কিছু যাচাই বাচাই বাকী ছিল,পরে তাকে ৩০ এপ্রিল সময় বেধে দেওয়া হয়। এস আই মোস্তাফিজার ওসি তদন্ত সহ তার রুমে বসে মামলাটি লেখা শেষ করেন।

২৯ এপ্রিল ওসির কাছে সে স্বাক্ষর করাতে যায়। ওসি স্বাক্ষর দিতে কালক্ষেপন করতে থাকেন। সিনিয়র স্যারদের নির্দেশ থাকার পরও তাকে অভিযোগপত্র না দেওয়ার জন্য কৌশলে তাকে বদলী করে দেন। পরে ৬ মে সে অনলাইন সিএস কনফার্ম করে বাদীকে কপি দিয়ে ডকেট তার কাছে জমা দিয়ে আসেন।

এদিকে রংপুর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান নিজেকে বাঁচাতে সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে উৎসাহিত করছে। সে এই থানায় কর্মরত থাকাবস্থায় নানা অনিয়ম করেছেন যার কারণে উদ্ধতন কর্তৃপক্ষ অনর্থ্য বদলি করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর