1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি কাটার দায়ে ২ জনের কারাদন্ড

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় অভিযান পরিচালনা করে কারাদন্ড দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। কারাদন্ডপ্রাপ্ত শাহিন (২৫) জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার আলী আহমদের ছেলে ও জেলা শহরের কাউতলী এলাকার সিদ্দিক মিয়ার ছেলে ইমন (২০)।
জানা যায়, কিছু প্রভাবশালী ভূমিখেকো চক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন।
এ নিয়ে ভূমিখেকো চক্রের সদস্যদের বাঁধা দেয় স্থানীয়রা। তাতে কোনো লাভ হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানকালে কৃষি জমি গভীর গর্তে পরিণত করার সময় ১টি ভেকু মেশিন ও দুইটি ট্রাক জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচারনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন জানান, বরিশল এলাকায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে জোর করে মাটি কাটার দায়ে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সেখান থেকে ১টি ভেকু মেশিন ও দুইটি ট্রাক জব্দ করা হয়। এ সময় সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তরা উপস্থিত ছিলো।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর