1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পবিপ্রবি’তে দেয়াল ধসে এক শ্রমিক নিহত

পবিপ্রবি সংবাদদাতা :
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮০ বার পঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিরাপত্তাহীনতার কারণেই হারাতে হলো এক তরুণ শ্রমিককে। মো. রাফি (২০) নামের এই তরুণ বুধবার (২৮ মে) দুপুরে কৃষি অনুষদের একাডেমিক ভবনে পাইপলাইন বদলানোর সময় দেয়ালে চাপা পড়ে প্রাণ হারান। তার এই অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাফি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কর্মচারী আব্দুল জব্বার খানের ছেলে। তিনি পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান মোঃ রাজিব জানান, দেয়ালটি দুর্বল ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি ছিল। কাজ চলাকালীন দেয়াল ধসে পড়ে রাফি চাপা পড়েন।

আমীর বিল্ডার্সের স্বত্বাধিকারী আমির হোসেন কাজের সময় নিরাপত্তাহীনতার দায় স্বীকার করেছেন। দুমকী থানার এসআই মোঃ সজিব হোসেন জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত ও ভবিষ্যতে নির্মাণ কাজের নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

রাফির অকাল প্রয়াণে পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর