1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিআরবি হসপিটালস এ হেপাটাইটিস সচেতনতা মাস ২০২৫ উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত
২৭শে মে বিআরবি হসপিটালস-এর হেপাটাইটিস সচেতনতা মাস ২০২৫ ও অধ্যাপক ডা. মোহাম্মদ আলী-এর লিখা বই লিভার  জানুন এবং ভালো থাকুন বইটির উপস্থাপনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন দেশ বরেণ্য হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জন ও বাংলাদেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট এর পথিকৃত অধ্যাপক মোহাম্মদ আলী,  চীফ কনসালটেন্ট- হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক, বিআরবি হসপিটালস লিমিটেড।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। হেপাটাইটিস সচেতনতা মাস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে হসপিটালের বিভিন্ন বিভাগের চীফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট বৃন্দ , ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা হেপাটাইটিস সচেতনতা মাস ২০২৫ এর মাধ্যমে মানুষদের হেপাটাইটিস সম্পর্কে সচেতন করা, যাতে সঠিক সময়ে রোগ নির্নয় করে, চিকিৎসার মাধ্যমে সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। এছাড়া বক্তারা অধ্যাপক ডা. মোহাম্মদ আলী’র লেখা বই “লিভার: জানুন এবং ভালো থাকুন” এর প্রশংসা করে বলেন বইটি সাধারন মানুষদের মধ্যে হেপাটাইটিস রোগ সম্বন্ধে বিস্তারিত ধারনা দিবে এবং সচেতন হতে সাহায্য করবে।
অনুষ্ঠানে হাসপাতালের চীফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্টগন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, কনসালটেন্ট, স্পেশালিস্ট, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, নার্স-সহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর