1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশেষ সম্মাননা পেলেন বরিশালের ১০ বীর মুক্তিযোদ্ধা।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

রিশালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধাদের বাড়িতে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক খোঁজখবর নেন।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবছর ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে পাঁচজন বরিশাল মহানগরীর এবং পাঁচজন সদর উপজেলার বাসিন্দা।

সম্মাননাপ্রাপ্তরা হলেন মহানগরীর মোসলেম আলী খান, মরহুম ছত্তার সন্যামত, আলতাফ হোসেন, আবদুল কাদের, মরহুম আনোয়ার হক। এছাড়া সদর উপজেলার তোফাজ্জেল হোসেন মল্লিক, জাহিদ হোসেন, সুলতান আহম্মেদ শরীফ, আব্দুল মান্নান গাজী ও হারুন আর রশিদ।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, বীর মুক্তিযোদ্ধারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর