1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে ৩৬ বোতল স্কাফ সিরাপসহ ২ নারী গ্রেপ্তার 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার ২৭ মে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাইনাহাটি গ্রামের বাদল মিয়ার মেয়ে জোসনা বেগম (৪০) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে মাহমুদা বেগম (৫০)।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, মঙ্গলবার দুপুরে সার্জেন্ট বায়েজিদের নেতৃত্বে পুলিশের একটি দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে ঢাকা সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি যাত্রীবাহী সিএনজি থামালে তাতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের হেফাজত থেকে ৩৬ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ভৈরব বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর