1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় রোগী সেজে ওষুধ নিতে গিয়ে ধরা বে-সরকারি হাসপাতালের কর্মচারী

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে ওষুধ নিতে ধরা খেয়েছে বেসরকারি হাসপাতালের এক কর্মচারি। ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অ্যাকটিভ সিটিজেন  গ্রুপ  (এসিজি) এর নিয়মিত পরিদর্শনকালে বিষয়টি ধরা পড়ে। ধরা পড়া প্রিয় নামে ওই যুবকসহ আরো অনেকেই এভাবে অতিরিক্ত ওষুধ নিয়ে যান বলে তথ্য রয়েছে ইসিজির কাছে।
ইসিজি (স্বাস্থ্য) বিভাগের সদস্য ও তরী বাংলাদেশ নামে একটি সংগঠনের আহবায়ক শামীম আহমেদ জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে তারা জেলা সদর হাসপাতালে যান। এ সময় এক ব্যক্তি পলিথিন ব্যাগ ভর্তি ওষুধ নিচ্ছেন দেখে সন্দেহ হয়। তখন তার সাথে কথা বলে জানা যায়, রোগী দেখানোর একটি স্লিপে  তার নিজের নাম ও আরেকটিতে জাকিয়া নাম লেখা। একটি স্লিপে  কক্ষ নং ৩০৭ ও আরেকটিতে ১১১ লেখা আছে। তবে ওই স্লিপে  কোনো ওষুধ কিংবা রোগের ধরণ লেখা নেই। তখন প্রিয় নামে ওই  যুবক জানান, সাদা কাগজের টোকেনে লেখা দিয়ে ওষুধ নিয়েছেন। ওই টোকেনে চিকিৎসকের নাম লেখা নেই। তবে একটি স্বাক্ষর রয়েছে।
শামীম আহমেদ আরো জানান, বিষয়টি ওষুধ বিতরণকারিদের অবহিত করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তারা বলেছেন প্রেসক্রিশন স্লিপ দেখেই ওষুধ দেওয়ার নিয়ম। তবে অনেক সময় চিকিৎসকরা আলাদা কাগজে লিখে দিলে সেটা দিয়ে দেন।
এসিজি স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু জানান, সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্টদের কাছে অভিযোগ তুলে ধরলে ব্যবস্থা নিচ্ছেন। তারপরও অনিয়ম নিয়মিত পরিদর্শনের সময় চোখে পড়ে। অতিরিক্ত ওষুধ লিখে নিয়ে যাওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক ও লজ্জাজনক।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডাঃ রতন কুমার ঢালী বলেন, আলাদা টোকেনেও অতিরিক্ত ওষুধ লেখা হয়েছে। এটি কে করেছেন, কেন করেছেন সেটি জেনে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর