1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সঙ্গে প্রতারণার নতুন ফাঁদ।

ইন্টারন্যাশনাল ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য প্রতারণার নতুন ফাঁদ পেতেছে একটি চক্র। এর জন্য যুক্তরাজ্য সরকারের একটি স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচিকে ব্যবহার করছে তারা। মূলত রুয়ান্ডায় যেতে এবং তিন হাজার পাউন্ড সহায়তা পেতে সহযোগিতার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে থাকা আশ্রয় প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে চক্রটি।

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রতারকেরা দুটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো সরকার ঘোষিত তিন হাজার পাউন্ড অর্থ সহায়তা। অন্যটি হলো, যুক্তরাজ্যে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতেই সরকার প্রণোদনা হিসেবে তিন হাজার পাউন্ড অর্থ দিচ্ছে বলে প্রচার করা। আশ্রয় প্রার্থীদের সহায়তাকারী বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট হেল্পের নাম নিয়ে আশ্রয় প্রার্থীদের ফোন দিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। এসব কল দেওয়া হচ্ছে নম্বর গোপন করে। ফলে কলদাতার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আসা আশ্রয় প্রার্থীবাহী নৌকা থামানোর প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ এ ধরনের নৌকা থামানোকে নিজের পাঁচ অগ্রাধিকারের একটি হিসেবে নিয়েছেন এই রাজনীতিবিদ।

সেই পরিকল্পনার অধীনে ব্রিটিশ সরকার আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু গত বছর দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে সরকারের এই পরিকল্পনাকে বেআইনি বলে ঘোষণা দেয়।

এরপর আদালতের বাধা কাটাতে রুয়ান্ডার সঙ্গে নতুন চুক্তি করে যুক্তরাজ্য সরকার। এ জন্য পার্লামেন্টের মাধ্যমে আইন পাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন রুয়ান্ডাকে আশ্রয় প্রার্থীদের জন্য তথাকথিত নিরাপদ দেশ ঘোষণা করবে এবং অন্যান্য আইনি চ্যালেঞ্জ গুলো ঠেকাতে পারবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর