1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মায়ের সাথে মায়াময় মুহূর্তের ছবি আর গল্প বিকাশ-এর সাথে শেয়ার করে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে ২৫ মে ২০২৫ইং একটি ফাইভ স্টার হোটেলে মাকে নিয়ে স্পেশাল ডিনার ও আড্ডার সুযোগ পেলেন বিজয়ী ২০ সন্তান।

সম্প্রতি ঢাকার একটি ফাইভ-স্টার হোটেলে মা দিবস উপলক্ষে বিকাশ আয়োজিত ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনের বিজয়ী ও তাদের মায়েদের সাথে গল্প-আড্ডায় ডিনারে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিজয়ীরা শেয়ার করেন তাদের মায়ের সাথে তৈরি হওয়া ‘ম্যাজিকাল মোমেন্ট’-এর গল্পগুলো।

মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সন্তানের জন্য সবসময়ই বিশেষ। সেই মুহূর্তগুলো থেকেই কিছু মুহূর্ত আবার হয়ে ওঠে স্মৃতিময়, ম্যাজিকাল। তেমন স্মরণীয় মুহূর্ত আর গল্পকে উপস্থাপন করতেই এই বছর মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনটি নিয়ে আসে বিকাশ।

ক্যাম্পেইনে অংশগ্রহনকারীরা বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর নির্দিষ্ট ওয়েবসাইটে মায়ের সাথে স্মরণীয় ছবি এবং মায়াময় গল্প জমা দেন। জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে ডিনার ও আড্ডার জন্য নির্বাচন করেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর