1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

রোববার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।।

উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশ ও পত্নীতলা উপজেলা একাদশ অংশ নেয়। খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পত্নীতলা উপজেলা একাদশ। আজ সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে সাপাহার উপজেলা একাদশ বনাম আত্রাই উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী মঙ্গলবার বদলগাছী মিনি স্টেডিয়ামে রাণীনগর উপজেলা একাদশ বনাম ধামইরহাট একাদশ, ৩০ মে নওগাঁ জেলা স্টেডিয়ামে বদলগাছী উপজেলা একাদশ বনাম নিয়ামতপুর উপজেলা একাদশ, ৩১ মে বদলগাছী মিনি স্টেডিয়ামে নওগাঁ সদর উপজেলা একাদশ বনাম মহাদেবপুর উপজেলা একাদশের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ১ জুন বদলগাছী মিনি স্টেডিয়ামে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ২ জুন মহাদেবপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া আরও দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলার সূচি এখনও নির্ধারিত হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর