1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।

বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৪ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার। এই ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও চর্ম) সেবা নিতে আসা দুঃস্থ ও অসহায় রোগীদের ব্যবস্থাপত্র দেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।

লে. কর্নেল মো. রকিব উদ্দিন বলেন, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে রোববার রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান ও বিনা মূল্যে ওষুধ বিতরণর উদ্যোগ নেওয়া হয়। দিনব্যাপী এই ক্যাম্পে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় রোগী সেবা গ্রহণ করেন। ভবিষ্যতে সেনাবাহিনীর এ রকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা আবাদপুকুর গ্রামের বাসিন্দা ফরেজ আব্দুল মতিন বলেন, ‘হামি হার্টের রোগী। মাঝে মাঝেই ডাক্তার দেখাতে হয়। একবার ডাক্তার দেখালেই ৭০০-৮০০ টাকা খরচ হয়। ডাক্তারের ফি দিতে কষ্ট হয় বলে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। এখানে ডাক্তার দেখালাম। পেসক্রিপসন দিলো। কিন্তু কোনো ফি নিলো না। আবার বিনা টাকায় ওষুধ দিলো। এ রকম মাঝে মাঝে সেবা পাওয়া গেলে হামাগের মতো গরিব লোকেগের ভালোই হতো।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর