1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর মধ্যে ২৫ মে ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা হোসেন এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আবুল হাসেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আবুল হাসেম এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।

উক্ত চুক্তির আওতায় ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড কর্তৃক নির্মিত ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস এর সম্মানিত ক্রেতাগণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে সহজ শর্তে ও দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগ সুবিধা অনুমোদন এবং বিনিয়োগ মুনাফার হারে বিশেষ ছাড় প্রদান করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মোহাম্মদ আবু ছায়েম, করপোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান জনাব এস. এম. মহিউদ্দিন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুন্নবী এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার-অপারেশন জনাব সৈয়দ মোজহার-উজ-জামান-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর