1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি প্রতিনিধি দল।

কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি শনিবার (২৪ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এছাড়া, প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জমি, ল্যাবরেটরি, লাইব্রেরি, শ্রেণিকক্ষসহ অন্যান্য ভৌত অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ এবং প্রশাসন বিভাগের সহকারী সচিব মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতির মেয়াদ ২য় দফায় বৃদ্ধির জন্য সকল শর্ত পূরণের বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিশন এ কমিটি গঠন করে।

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎকর্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে।

এসময় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বিওটি সদস্য, উপাচার্য, ট্রেজারার, রেজিস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর