1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পশুরহাট ইজারাদার, খামারী ও পশু ব্যবসায়ীদের সাথে  চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মতবিনিময়

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
আসছে ঈদুল আযহা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা পশুহাটের ব্যবস্থাপনা নিয়ে জেলার সকল হাট ইজারাদার ও খামারী এবং পশু ব্যবসায়ীদের সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৪টায় মতবিনিময় করছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
এদিন রাত সোয়া ৮টায় সংবাদকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় পুলিশ সুপার জানান, আসছে ঈদুল আযহা উপলক্ষ্যে বিভিন্ন পশুহাট ইজারাদার, খামারী ও ব্যবসায়ীদের সাথে সুবিধা-অসুবিধার কথা মনযোগ দিয়ে তিনি শোনেন এবং সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করেন। তিনি হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পশুহাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেন। নির্দেশনার মধ্যে রয়েছে হাটে এবং হাট সংশ্লিষ্ট খাবারের হোটেল ও হাট মালিকের ব্যবস্থাপনায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে মাইকিং করা, যত্রতত্র হাটে ভ্রাম্যমাণ হোটেল না বসানো, পশুহাটের বর্জ্য ব্যবস্থাপনার কাজ সুষ্ঠুভাবে করা।
এক হাটের পশু বোঝাই ট্রাক জোর পূর্বক অন্য হাটে না নামানো, হাটের নির্দিষ্ট এলাকার বাইরে অথবা মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পশু না রাখা, বাজার কমিটি কর্তৃক নির্ধারিত পোষাকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা রাখা এবং খাজনার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, জনসচেতনতামূলক ব্যানার-ফেস্টুন ঝুলানো, স্থানীয় থানার অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রেখে হাটে পুলিশ কন্ট্রোলরুম রাখা এবং বড় ব্যবসায়ীদের বেশী পরিমান টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহযোগীতা নেয়া, পশুহাটে পর্যাপ্ত জালনোট সনাক্তকরণ মেশিন রাখা, চাঁদাবাজী রোধ, পশুহাটে ক্রেতা বিক্রেতাদের হয়রানি বন্ধ রোধ এবং তাৎক্ষণিক পুলিশী সেবা গ্রহণের জন্য হাট এলাকার দৃশ্যমান স্থানে জেলা পুলিশের জ্যেষ্ঠ  কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ ও কর্তব্যরত কর্মকর্তাদের সরকারী মোবাইল ফোন নম্বর সম্বলিত ব্যানার-ফেস্টুন টাঙানোর নির্দেশনা দেয়া হয়।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা আনসার কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলার ৫টি থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিএসবি, পশুহাটের ইজারাদারগণ ও ডেইরী ফার্মের মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর