1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন(৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন রেলগেটের অদূরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।  মৃত আব্দুল মোমিন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার মরহুম আলী হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন আগে পেশা বদল করে একটি আমবাগানের পাহারাদার হিসেবে কাজ করছিলেন। আমবাগানটি রেললাইনের কাছে হওয়ায় প্রায়ই রাতে তিনি রেললাইনের ওপর বসে সময় কাটাতেন।
রেলওয়ে পুলিশ ও পরিবারের সদস্যদরা জানান, সোমবার (১৯ মে) রাতে প্রতিদিনের মতো আমবাগান পাহারায় ছিলেন আব্দুল মোমিন। অতিরিক্ত গরমে রাতের কোনো এক সময় রেললাইনের পাশে ঘুমিয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, প্রায়ই তিনি রেললাইনের পাশেই বসে থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘুমিয়ে পড়ার কারণে ট্রেন আসার শব্দ বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় কপালের বাম পাশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে রেললাইনের আশপাশে অবস্থান করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তিনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর