1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় জামায়াতের প্রচার বিভাগের আয়োজনে নবীন সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

রিফাতর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত
চুয়াডাঙ্গায় জামায়াতের প্রচার বিভাগের আয়োজনে নবীন সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড় ৮টায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার বিভাগের আয়োজনে ও জেলা প্রচার বিভাগের সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দারেরর সভাপতিত্বে সদর উপজেলার বেগনগরে জামায়াত কার্যালয়ে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর রুহুল আমিন।
জেলা প্রচার বিভাগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীরের উপস্থাপনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক জিটিভি ও দৈনিক বণিক বার্তার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, ডিবিসি ও দৈনিক সমকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা ও দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী আহসান মুজাহিদ এবং কুষ্টিয়া টাইমসের নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের  জেলা আমীর রুহুল আমিন বলেন,”নবীন সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ দেশে সাংবাদিকতা ছিল গুজবে ভরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের অনুসারী কিছু সাংবাদিক যখন তখন যার তার বিরুদ্ধে কাল্পনিক সংবাদ পরিবেশন করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করছিলো।  সেগুলো থেকে বেরিয়ে এসে সঠিক ও ইতিবাচক সাংবাদিকতার জন্য জামায়াতের প্রচার বিভাগ থেকে এ কর্মশালার আয়োজন।
এ কর্মশালার মাধ্যমে নতুন নতুন সাংবাদিক তৈরী হবে, যারা এই জনপদে সংবাদ কেন্দ্রীক গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর