1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা-ভোট ৮ মে

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পঠিত

প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।

বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর  ও মানিকগঞ্জ। প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর