1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সিলেটে ইসলামী ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সাথে সিলেট অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও রেমিট্যান্স গ্রাহকদের দুই দিনব্যাপী রেমিট্যান্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে ২০২৫, রবিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম আবদুল হাকিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইফতেখার আউয়াল ভুঁইয়া, যুগ্ম পরিচালক মোহাম্মদ এহসানুজ্জামান ও মোঃ জামিল তাবরিজ এবং উপ-পরিচালক সৌভিক সরকার। ইসলামী ব্যাংকের সিলেট জোনপ্রধান মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা।

সভায় বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিলেট অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণসহ রেমিট্যান্স গ্রাহকরা অংশ নেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর