1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং ন্যাশনাল পেনশন অথরিটি (NPA) এর মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিম (UPS)-এর আওতায় মাসিক চাঁদা সংগ্রহের সুবিধার্থে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ১৫ মে ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও শাখা নেটওয়ার্ক ব্যবহার করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবে এবং নিরাপদ ও কার্যকরভাবে চাঁদা প্রদান করতে পারবে যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে। এই উদ্যোগ সরকারের একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং টেকসই পেনশন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সহায়ক হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আবিদুর রহমান চৌধুরী এবং ন্যাশনাল পেনশন অথরিটির নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

 

ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার – সচিব – অর্থ বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল আর্থিক সেবার গুরুত্বের কথা উল্লেখ করেন যা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর