1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলায় হবিগঞ্জ থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোকিয়া বেগম হত্যা মামলার আসামী বদরুল মিয়া-(৩০) ও তার স্ত্রী মাফিয়া বেগম-(২৮) কে হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোরে হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বদরুল মিয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কিসমত আলীর ছেলে ও  মাফিয়া বেগম বদরুল মিয়ার স্ত্রী।
রোববার দুপুরে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বদরুল মিয়ার ছেলে-মেয়ে রোকিয়া বেগমের বাড়িতে ইট দিয়ে ঢিল মারে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডাকে কেন্দ্র করে বদরুল মিয়ার বাড়ির লোকজন রোকিয়া বেগমের বাড়িতে দা, লাঠি, রড, পলসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। এ সময় বদরুল মিয়া তার হাতে থাকা পল দিয়ে রোকিয়া বেগমকে পেটের বাম পাশে আঘাত করে। গত ৫ এপ্রিল রোকিয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় রোকিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের পাশ থেকে রোকিয়া হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ২নং আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর