1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম

মো: ওমর ফারুক:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক “রেমিট্যান্স উৎসব ২০২৫” উপলক্ষ্যে ১ মার্চ হতে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত প্রায় ১৮ লক্ষ রেমিট্যান্স গ্রাহক এর মধ্যে লটারির মাধ্যমে ৩১ টি পুরস্কার দেওয়া হয়। 

তার মধ্যে মেগা পুরস্কার মোটরসাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাইশমৌজা বাজার শাখার রেমিট্যান্স গ্রাহক সাদ্দাম হোসেন। ১৪ মে ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংক এর বাইশমৌজা বাজার শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাদ্দাম হোসেনের হাতে মেগা পুরস্কার মোটর সাইকেল তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের মহা-ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান।

এসময় আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহা-ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ফরেন রেমিটান্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহা-ব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান, জনসংযোগ ও প্রটোকল বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বাইশমৌজা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মহসিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর