1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহ শুরু

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

৩৪ হাজার ৫০০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম শহরের মহিলা কলেজপাড়ার একটি আমবাগানে উপস্থিত হয়ে আম পাড়া উদ্বোধন করেন।

আমবাগান চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস,চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, চুয়াডাঙ্গা কৃষি বিপণন কার্যলয়ের মাঠ ও বাজার পরিদর্শক সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার।

চুয়াডাঙ্গা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। জেলায় ১২ হাজার আম চাষী এ মৌসুমে ৩৪ হাজার ৫০০ মেট্রিকটন আম উৎপাদন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সভায় জানান, ১৫ মে ১ জ্যৈষ্ঠ থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের, ২২ মে ৮ জ্যৈষ্ঠ থেকে হিমসাগর, ২৮ মে ১৪ জ্যৈষ্ঠ থেকে ল্যাংড়া, ৫ জুন ২২ জ্যৈষ্ঠ থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন ২ আষাঢ় থেকে ফজলী জাতের,২৮ জুন ১৩ আষাঢ় থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে। এর আগে কোন অবস্থায় বানিজ্যিকভাবে অপরিপক্ক আম,গাছ থেকে সংগ্রহ করা যাবেনা।

এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবেনা। তাছাড়া অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুয়ায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলা ব্যাপী আম সংগ্রহের যে সূচিটি দেয়া হয়েছে তার বাইরে কেউ অপরিপক্ষ আম পাড়তে পারবেন না। কেউ যদি এর ব্যপ্তয় ঘটায় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর