1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেসটিনির বিনিয়োগকারীদের টাকা ফেরতের বিষয়ে যা বললেন রফিকুল আমীন

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছে, ওই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ডেসটিনির বর্তমান বোর্ডের। আমাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি মানুষের টাকা ফেরত দিতে পারব।

বুধবার (১৪ মে) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেসটিনি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল আমীন বলেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছে, ওই টাকা ফেরত দেওয়ার মালিক ডেসটিনির বর্তমান বোর্ড। আমাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি মানুষের টাকা ফেরত দিতে পারব। সরকার ব্যাংক হিসাব খুলে দিলে তার পরের মাস থেকেই বিনিয়োগকারীদের টাকা দেওয়া শুরু হবে।

তিনি বলেন, আমি এখনও ম্যানেজমেন্টে ঢুকতে পারিনি। আমি ডেসটিনি বাদ দিয়ে কোনো কোম্পানিও করিনি। আমি নতুন একটি ই-কমার্স কোম্পানি করেছিলাম। সেটাও এখন বন্ধ। ডেসটিনির কোনো ঋণের দায় নেই। ডেসটিনি গ্রুপের ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ আছে। এখানে দায় আছে ৩ হাজার কোটি টাকার।

ডেসটিনির সাবেক এমডি বলেন, সততার সঙ্গে দুই পয়সা আয় করতে ডেসটিনির বিকল্প কিছু ছিল না। ডেসটিনিতে সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। সততার কারণেই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিলাম। আমার নামে মিথ্যা স্টোরি ছাপিয়ে এবং মিথ্যা মানি লন্ডারিং মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। আমার মামলার এজাহারগুলো পড়লে আপনারাও ভালো করে বুঝতে পারবেন।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর