1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে ৯ ডাকাত গ্রেফতার

সোহেল রানা,টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ডাকাতী মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।

বুধবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন,মামুন মেকার,মাসুদ,সুরুজ আলী,নাঈম,রাসেল,কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু,বেল্লাল হোসেন।

পুলিশ সুপার বলেন,গত ৩মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে একটি ডাকাতীর ঘটনা ঘটে৷ পরে কর্তপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ আসামী আটক করার জন্য অভিযান চালায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি,২৫০ কেজি ট্রান্সমিটার,৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট,জেনারেটর তামার তার ২০ ফিট,১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়। বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিঢ়ান চলমান রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর