1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারত সীমান্তে ৭০৪ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বারসহ ২জনকে আটক

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
ভারত সীমান্তে ৭০৪ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বারসহ ২জনকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১৪ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারই দিক নির্দেশনায় ৬ বিজিবি অধীন বুড়িপোতা বিওপির কমান্ডার নায়েক মাসুদ হাওলাদারসহ একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ১১৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যানপাড়া তিন রাস্তার মোড় নামক এলাকায় এদিন দুপুর সাড় ১২ টায় অবস্থান নেয়। এ সময় ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সশস্ত্র টহলদল তাদেরকে থামাতে গেলে তারা পালানোর চেষ্টা করলে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে।
আটক বাইসাইকেল চালক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মরহুম আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) ও একই উপজেলা এবং গ্রামের মরহুম ঝড়ু মন্ডলের ছেলে আরজ আলীকে (৭১) প্রাথমিক জিজ্ঞাসাবাদের কালাম তার কোমরের সঙ্গে লুঙ্গির ভিতর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৭০৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে পাওয়া স্বর্ণের বার,২টি বাটন মোবাইল ফোন সেট এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকরা মালমালের আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।
এ ঘটনায় বুড়িপোতা বিওপি’র টহল কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে আটক ২ জনকে থানায় হস্তান্তর এবং জব্দকরা স্বর্ণ মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর