1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের ১০/১২ টি বাড়িঘর ভাঙচুর করা হয়। 
মঙ্গলবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিম বাড়ির গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নাটাই উত্তর ইউনিয়নের চান্দের বাড়ির গোষ্ঠীর লোকদের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক বছর ধরে একই এলাকার ছলিম বাড়ির গোষ্ঠীর লোকদের বিরোধ চলে আসছে।
গত সোমবার রাতে ছলিম বাড়ির গোষ্ঠির শহিদ মিয়ার ছেলে কয়েকজন যুবককে নিয়ে চান্দের গোষ্ঠির এক বাড়িতে মাদক সেবন করছিল। এতে চান্দের বাড়ির লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে তর্কাতর্কি এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।রাতের বেলা ছলিম গোষ্ঠীর আনোয়ার হোসেনকে রাস্তায় একা পেয়ে তাকে মারধোর করে চান্দের গোষ্ঠীর লোকজন। এই সংবাদ ছড়িয়ে পড়লে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আনোয়ারকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন সময়ে উভপক্ষের ১৫ জন আহত হয় এবং প্রতিপক্ষের ১০/১২ টি বাড়িঘর ভাঙ্গচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়।
এ ব্যাপারে  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ ও দ্বন্ধের জের ধরে চান্দের বাড়ির গোষ্ঠী ও ছলিম বাড়ির গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর