1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার কুতুবপুরে ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালের পর কুতুবপুরের আদমকুড়ি মাঠের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলমগীর (৩৭) কুতুবপুর পশ্চিমপাড়ার শামসুল মন্ডলের ছেলে। গত ৩দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আলমগীর হোসেন সরোজগঞ্জ বাজারে শ্রমিকের কাজ করতেন।
আলমগীরের স্ত্রী জোছনা খাতুন জানিয়েছেন,গত রবিবার (১১ মে)  দুপুরে তার স্বামী সরোজগঞ্জ বাজারে শ্রমিকের কাজ শেষে কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে খড়ি কুড়াতে যাচ্ছেন বলে বাড়ী থেকে বের হন। এরপর সন্ধ্যা অবধি বাড়ীতে না এলে তিনি আলমগীরের মোবাইল নাম্বারে ফোন দিতে থাকেন। পরদিন তিনি বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার স্বামী আলমগীরের হদিস না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। মঙ্গলবার সকালে তিনি জনৈক ব্যক্তির দেয়া খবরে কুতুবপুরের আদমকুড়ি মাঠের ভুট্টাক্ষেতে এসে তার স্বামীর মরদেহ দেখতে পান এবং আলমগীরের মরেদহ শনাক্ত করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক খালিদুর রহমান জানান,মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আদমকুড়ি মাঠের ভুট্টাক্ষেতের মালিক কুতুবপুর গ্রামের হান্নান জমিতে গেলে আলমগীরের মরদেহ দেখতে পান। এরপর তিনি এলাকাবাসীসহ পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্বাভাবিক মৃত্যু না হত্যা জানা যাবে। এ ব্যাপারে মামলা হবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর