1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার ভারতীয় মালামালসহ মাদকদ্রব্য জব্দ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ বাঁজি, বাসমতি চাউলসহ অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে।
রবিবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্তবর্তী হাকড়, মজলিসপুর ও গুসাইপুর এবং কুমিল্লার সীমান্তবর্তী এলাকা পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক ও জামবাড়ী নামক স্থান হতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ ৫৮,৪১,৮৯০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ৫৫,০৮০ পিস ভারতীয় আতশ বাঁজি, জিরা, বাসমতি চাউল, চা-পাতা, চকলেট ইত্যাদি এবং মাদকদ্রব্য-গাঁজা, হুইস্কি, বিয়ার ও ইস্কাফ সিরাপ। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর