1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জীবননগর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজাকে (৭২) গ্রেফতার করেছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (১১ মে) বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এএসআই তারেক জানান,গোলাম মর্তুজা বৈধ পাসপোর্টে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলো।

এ সময় তাকে আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতার গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রয়েছে। মামলা নাম্বার ০৯,তারিখ-২৭.০৮.২০২৪। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য,গোলাম মর্তুজা ২০১৪-২০১৯ সাল পর্যন্ত জীবননগর উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলো এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর