1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে জেলা্র নবীনগর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘেটে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি চালিত অটো রিক্সা ও মোটর সাইকেলের
মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। নিহতরা হলেন উপজেলার আক্তার খন্দকার (৬০), পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৫৫) ও  সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়,  শুক্রবার  রাতে নবীনগর-রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা  উপজেলার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার  নিহত হন। দুর্ঘটনায় সিএনজি অটো রিক্সা ও মোটরসাইকেলে থাকা অন্তত আরো পাঁচজন আরোহী আহত হন।
আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে বিল্লাল হোসেন ও সিরাজুল ইসলাম কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বেড়তলা নামকস্থানে দেবাশীষ মোহন্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি গাইবন্ধা জেলার সাদুল্লাপুর গ্রামের বাদল চন্দ্র মোহন্তের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, দেবাশীষ মোহন্ত তার এক সহকর্মী উদয় কে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে এসেছিলো। পরে রাতে মোটরসাইকেল যোগে কর্মস্থল সাভারে ফিরে যাওয়ার সময় অজ্ঞাত কোন একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেবাশীষ মারা যায়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর