1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এক ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত
চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) শহরের বড়বাজার এলাকায় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তদারকি পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী,শিশু খাদ্য তদারকি করা হয়। এ সময় মানহীন ও যথাযথ তথ্য না থাকা পণ্য কেনাবেচা, সংরক্ষণ ও সরবরাহ করায় মেসার্স তাজমুল স্টোরের মালিক তাজিমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর  ৩৭ ধারা অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ওই সময় প্রতিষ্ঠান মালিককে দ্রুততম সময়ে সমস্যাগুলো করে কার্যক্রম পরিচালনার জন্য  নির্দেশনা দেয়া হয় এবং জব্দকরা ৪ বস্তা জুস বার ধ্বংস করা হয়। তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক,বাজার কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর