1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকালে রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।
পরে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে রেডক্রিসেন্ট সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও যুব ইউনিট প্রধান-১ ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বিআরডিবির চেয়ারম্যান আলী আজম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার ইমরান হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিটি দুর্যোগে আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। মানবতাকে বাঁচিয়ে রাখতে জ্বীন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠন আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। পরে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে একটি ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর