1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. সাকিব (২০)। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ১২ টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় যায় সাকিব, এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর