1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির ৭০তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭০তম সভা ৫ মে ২০২৫ সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে (র‌্যাংগস আরডি সেন্টার, ব্লক- এসই (এফ), প্লট নং- ০৩, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২) অনুষ্ঠিত হয়।

নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সর্বজনাব- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও আইসিবি ইসলামিক ব্যাংক ও ঢাকা ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, অগ্রণী ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাবী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আখতার হোসেন। সভা পরিচালনা করেন নির্বাহী কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ।

সভায় বোর্ডের ব্যয় নীতিমালা পুনর্নিধারণ, নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যক্ষমতার পরিধি পর্যালোচনা এবং সিএসবি ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড মনোনয়ন কমিটি পুনর্গঠনসহ নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর