1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে  ২০ মার্চ, ২০২৪ দুপুর ২ টায় অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আনোয়ারুল কবির।

ড. কবির মূল বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনের নানা বৈচিত্রময় দিকের উপর আলোকপাত করেন। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যারসাগর, বঙ্কিম চন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোরওয়ার্দী, এ কে ফজলুল হকের মতো জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের সাথে সাদৃশ্য- বৈসাদৃশ্য ভিত্তিক তুলনামূলক পর্যালোচনার মধ্য দিয়ে অন্য আলোয় বঙ্গবন্ধুর মূল্যায়ন উপস্থাপন করেন।

মূল বক্তব্য উপস্থাপন শেষে কমেন্টেটর হিসেবে বক্তব্য উপস্থাপন করেন রেজিস্ট্রার মোঃ রুহুল আমীন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম এবং এসিস্ট্যান্ট প্রফেসর দিদারুল ইসলাম ভূইয়া। কমেন্টেটরগন সমাজ সংস্কারক হিসেবে বঙ্গবন্ধু, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধু, বাঙ্গালী সংস্কৃতি বিকাশে বঙ্গবন্ধু এবং রাজনীতিবিদ হিসাবে বঙ্গবন্ধু- এই বিষয়গুলোর উপর বিস্তারিত ভাবে আলোচনা করেন।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগন, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর