1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা কমিটি গঠন

মো. সোহেল রানা:
  • প্রকাশে সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

সভাপতি খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা কমিটির।মোহামেডানের পাশেই আট কাঠার ওপর প্রতিষ্ঠিত একতলা টিনশেড ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব।ক্যাসিনো-কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া ক্লাবের মধ্যে ইতিহাস-ঐতিহ্যে অনেক এগিয়ে ভিক্টোরিয়া ক্লাব। ক্লাবটির শতবর্ষ পূর্ণ হয়েছে সেই ২০০৩ সালে।

ভিক্টোরিয়া ক্লাব অনেক আগে থেকেই নানা সংকটে ধুকছিল। ক্যাসিনো-কান্ড আরও ডুবিয়েছে ক্লাবটিকে। তবে দীর্ঘদিন পর এবার ক্লাবটি হাল ধরেছে রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়ার, সাংবাদিক ও ব্যবসায়ীরা। আজ শনিবার (৩ মে) দুপুরে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব বুজে নিলেন বিএনপির যুগ্ন মহাসচিব খাইরুল কবির খোকন এবং বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রয়েছে রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, সাংবাদিক ও ব্যবসায়ীরা।

বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও ভিক্টোরিয়া ক্লাবের নতুন সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স (সাবেক জাতীয় খেলোয়াড়) বলেন, আমি খেলোয়াড় হিসেবে দেশের জন্য খেলেছি। দেশের খেলাকে সারা বিশ্বের দরবারে উপস্থাপনা করেছি। খেলোয়াড় হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকে এই নতুন কমিটি সভাপতির দিগনির্দেশনায় ক্লাবকে নতুন ভাবে সাজাবো। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাব আওয়ামী ফ্যাসিস্টদের ক্যাসিনো কেলেঙ্কারির কারণে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। আমরা রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক,খেলোয়াড়, সাংবাদিক ও ব্যবসায়ীদের দ্বারা নতুন কমিটি গঠন করেছে। আমি অবশ্যই আশাবাদী এই নতুন কমিটির দ্বারা ক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারব।

এসময় বিএনপির যুগ্ন মহাসচিব ও ভিক্টোরিয়া ক্লাবের নতুন সভাপতি খাইরুল কবির খোকন বলেন, আজ আমি ভিক্টোরিয়া ক্লাবের দায়িত্ব বুজে নিলাম। ঐতিহ্যবাহী এই ক্লাবকে আবার সেই আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন কমিটিকে সাথে নিয়ে কাজ করব। আমরা খুব শীঘ্রই নতুন কমিটিকে নিয়ে বসবো। সেখানে আমরা ক্লাবের বিস্তারিত আলোচনা করব।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর