1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় শ্রমিক কল্যান ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডির মোড়ে শেষ হয়। এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নওগাঁ জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর নওগাঁ -৪ (মান্দা) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী  অধ্যাপক মহিউদ্দিন,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী  এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা আমীর মাওঃ শফিকুল ইসলাম, নওগাঁ উপজেলা জামায়াতের আমির মাওঃ মোনায়েম হোসাইন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি আসলাম হোসেন, পৌর সভাপতি মোস্তাফিজুর রহমান, সদর সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক নেতা মাওলানা রহিদুল ইসলাম, রুবেল হোসেন, ফার্নিচার শ্রমিক সভাপতি আল মামুন হিরা প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার দাবী জানান।

এছাড়াও জেলার ১১টি উপজেলায় শ্রমিক কল্যান ফেডারেশন ও ২০টি ট্রেড ইউনিয়ন এর উদ্যোগের জেলার বিভিন্ন স্থানে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলায় জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ এনামুল হক এর নেতৃত্বে পত্নীতলা ও ধামুইরহাটে, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে মহাদেবপুর-বদলগাছিতে, সাপাহারে জেলা কর্ম পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম এর নেতৃত্বে
র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর