1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

অনিয়ম দুর্নিতীর অভিযোগে নওগাঁ এলজিইডিতে দুদকের অভিযান

সাহেব আলী, নওগাঁ:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত

শহর ও গ্রাম গঞ্জে ছোট বড় অনেক রাস্তা রয়েছে। এই রাস্তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই । রাস্তা মানেই রয়েছে অনিয়ম দুর্নিতীর অভিযোগ। তাই নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্পের চলমান রাস্তার কাজের অনিয়ম দুর্নিতীর অভিযোগে এলজিইডিতে দুদক চালিয়েছেন অভিযান ।

নিম্ন মানের ইট খোয়া বালু ও রাস্তার মাপ কম করার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ২৯ এপ্রিল দিনব্যাপি নওগাঁ সদর উপজেলা অফিসের রেকর্ডপত্র চেক করার পর হরিপুর বাধরাস্তা ও কুমুরিয়া ভাঙ্গা মসজীদ রাস্তার কাজ সরজমিনে পরিদর্শন করেন মেহেবুবা খাতুন রিতার নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম।
নওগাঁ সদর উপজেলা এলজিইডি অফিসের আওতায় চলমান রাস্তার কয়েকটি কাজের মধ্যে ২টি রাস্তার ইট, খোয়া, বালু ,রাস্তার পরিমাপ ও রাস্তার পুরুত্ব যাচাই করেন।

নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন যাচাই কালে প্রাথমিকভাবে অভিযোগের তেমন কোনো অনিয়ম পায়নি কর্মকর্তারা।সিডিউল অনুযায়ী হরিপুর রাস্তার প্রস্থ হওয়ার কথা ৩.৭০ মিটার সেখানে পেয়েছেন ৩.৭০ মিটার এবং পুরুত্ব ৭৫ মিলিমিটার এর স্থলে পেয়েছেন ৮০ মিলিমিটার । কুমুরিয়া ভাঙ্গা মসজীদ রাস্তার প্রস্থ হওয়ার কথা ৩.০০ মিটার সেখানে পেয়েছেন ৩.০০ মিটার এবং পুরুত্ব ১৭৫ মিলিমিটার এর স্থলে পেয়েছেন ১৯০ মিলিমিটার।

এছাড়া ইট খোয়া বালুর মান সিডিউল মোতাবেক পাওয়া যায়। এলাকাবাসী জানায় রাস্তার কাজের মান এবারে ভালো হয়েছে।আমরা এর আগে তো দুদককে রাস্তার কাজ মনিটরিং করতে দেখিনি। আমরা চাই নওগাঁর মত সারাবাংলাদেশ দুদক নিয়মিত মনিটরিং করুক তাহলে রাস্তা মান নিয়ে জনগনকে আর ভাবতে হবে না। নওগাঁ দুদকের উপ- সহকারী পরিচালক মেহেবুবা খাতুন রিতা পরিদর্শন শেষে বলেন আমরা পরিদর্শনে নমুনা সংগ্রহ করেছি পরবর্তীতে প্রতিবেদন আকারে কর্তৃপক্ষ বরাবর যথাসময়ে প্রেরন করা হবে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদসহ জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর