1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দুর্নীতি বন্ধের লক্ষ্যে জামায়াত সৎ ও আদর্শ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই.- অধ্যক্ষ ইজ্জত উল্লাহ 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত
জাতীয় নির্বাচনের প্রস্তুতিমুলক সভায় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও জাতীয় নির্বাচন বিষয়ক কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ  বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের জুলুম করার জন্য নয়, অন্যায় ভাবে জমি দখলের জন্য নয়, নিজেদের আখের গোছানোর জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ সাধনের জন্য। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।
সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বন্ধের লক্ষ্যে জামায়াত সৎ ও আদর্শ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা অডিটিরিয়ামে জামায়াতের নির্বাচন বিভাগের আয়োজনে জেলা নায়েবে আমীর চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,দেশ স্বাধীনের পরে এমন মুক্ত পরিবেশে আমরা কখনো কর্মসূচি পালন করতে পারিনি।  প্রেসিডেন্ট এরশাদের  সময় দেশের যে কোন স্থানে কর্মসূচি পালন করতে গেল,তখনো আওয়ামী লীগ আমাদের কর্মসূচিতে বাঁধা  দিত, অফিস  ও প্যান্ডেল পুড়িয়ে দিত। জুলাই  বিপ্লবের পর আমরা আমাদের রাজনৈতিক কর্মতৎপরতা চালাতে পারছি। এ পরিবেশটা কাজে লাগাতে হবে। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট পারভেজ রাসেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারী, ইউনিয়ন আমীর  ও সেক্রেটারী, উপজেলা ও  ইউনিয়ন নির্বাচনী পরিচালক, নির্বাচন সেন্টার কমিটি ও ইসলামী ছাত্রশিবিরের  বিভিন্ন  কমিটির সভাপতি ও সেক্রেটারী । সভায়  নারী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সভায় উপস্থিত নির্বাচন পরিচালক, উপজেলা আমীর ও সেক্রেটারী, ইউনিয়ন পরিচালকসহ সকলের খোঁজ খবর নেন। সকলকে নির্বাচনে প্রস্তুতির স্ব স্ব ইউনিটকে শক্তিশালী করার আহবান জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর