1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সাজিদ হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সাজিদ হাসানের বিরুদ্ধে এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার অভিযোগে তার বিরুদ্ধে ওই ছাত্রী দামুড়হুদা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক সাজিদ হাসান দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মরহুম ওহিদুল ইসলামের ছেলে ও দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। 
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী শিক্ষক সাজিদ হাসানের বিরুদ্ধে মডেল থানায় ধর্ষণের মামলাটি দায়ের করেন। পরবর্তীতে সেটি নথিভুক্ত করা হয়। মামলা নং ১৮/২৫.০৪.২৫।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ও মামলা সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সালাম বাবুর মেয়ে (২০) ২০২০ সালে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন। ওই সময় একই শিক্ষা প্রতিষ্ঠানের পদার্থ বিজ্ঞানের প্রভাষক সাজিদ হাসানের সঙ্গে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ছাত্রীটি শিক্ষক সাজিদ হাসানের কাছে নিয়মিত প্রাইভেট পড়তেন।
সে সময় থেকে প্রভাষক সাজিদ হাসান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের গত ১ মার্চ বিকেল সাড়ে ৪টার সময় দামুড়হুদা উপজেলা সদরের গুলশানপাড়ার কুতুব মাস্টারের বাড়ীর নিচতলায় শিক্ষক সাজিদ হাসানের ভাড়া নেওয়া প্রাইভেট পড়ানোর ঘরের মধ্যে আবারো তাকে ধর্ষণ করেন। এরপর ওই ছাত্রী, তাকে বিয়ে করতে বললে তিনি নানান তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শিক্ষক সাজিদ হাসানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করেন।
দামুড়হুদা গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে যদি ঘটনা সত্যি হয় তাহলে সভা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। ইতোপূর্বেও এমন একটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেয়া হয়েছিল। সে সময় ওই বিষয়টি  রেজুলেশনভুক্ত করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ভুক্তভোগী ছাত্রীর আবেদনের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ছাত্রীটিকে শনিবার (২৬ এপ্রিল) মেডিকেল চেকআপ করানোর কথা ছিলো। কিন্তু তার পরীক্ষা থাকায়, চেকআপ রবিবার (২৭ এপ্রিল) করানো হবে।
উল্লেখ্য,২০১৭ সালের ১১সেপ্টেম্বর দামুড়হুদা উপজেলায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তৎকালীন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান ভ্রাম্যমাণ আদালতে প্রভাষক সাজিদ হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সে সময় অভিযুক্ত সাজিদ হাসান জরিমানার টাকা নগদ পরিশোধ করে মুক্ত হন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর