1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তুলিপ-(২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিজয়নগর  উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়ক শেখ হাসিনা সড়কের দ্বিতীয় ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুলিপ জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় বসবাস করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার রাতে তুলিপ তার বন্ধুদের সাথে শেখ হাসিনা সড়কে আড্ডা দিচ্ছিলো।
আড্ডার এক পর্যায়ে তুলিপ তার বন্ধু জহিরের মোটর সাইকেল চালানোর সময় সড়কের দ্বিতীয় ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আহত অবস্থায় বন্ধু জহিরসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর