1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গত রোববার নিউ ইয়র্কে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গভর্নর বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে চাই। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সভায় অংশ নিতে ওয়াশিংটনে যাওয়ার পথে নিউ ইয়র্কে প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই সফরে গভর্নরের সঙ্গে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং লেডি গভর্নর দিলরুবা রহমান।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু অর্থনৈতিক নীতিনির্ধারক সংস্থা নয়, দুর্নীতিবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী। বক্তৃতা দেন আফতাব মান্নান, ড. মহসিন পাটওয়ারী, ড. ওয়াজেদ খান, আবু তাহের, ড. শওকাত আলী, খালেদ মহীউদ্দিন, সানওয়ার চৌধুরী, সামীম আহমদ, নাদের খান, সফিকুল ইসলাম ও খলকু কামালসহ আরও অনেকে।

প্রবাসীরা আশ্বাস দেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের যেকোনো উদ্যোগে তারা পাশে থাকবেন।

অনুষ্ঠান শেষে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর