1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার আগুনে দগ্ধ শিশু আরিসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে  

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে আগুনে দগ্ধ হওয়া শিশু আরিসা (৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রবিবার (২০ এপ্রিল) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধ আরিসা রামনগর গ্রামের রাজমিস্ত্রি কলম আলীর মেয়ে। তিনি রবিবার রাতে আরিসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার রামনগর গ্রামে তাদের বাড়ীতে আগুন লেগে গেলে আরিসা ওই আগুনে দগ্ধ হয়। ঘরে আরিসা ও তার মা ঘুমিয়ে ছিলো। ঘরে আগুন লাগলে তার মা বেরিয়ে আসতে পারলেও আরিসা বেরতে পারেনি। ওই দিন বিকাল ৪টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তী করে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হয়েছিল।
আরিসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তী ছিলো, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে মরদেহ গ্রামের বাড়ীতে ফিরিয়ে আনা হবে বলে তার বাবা জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর