1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঈদে নতুন নোট মিলবে ৩১ মার্চ থেকে

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আগামী ৩১ মার্চ থেকে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ০৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে। বুধবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ।

বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০ টি শাখা থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই দিনে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। একজন একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর